• ঢাকা
  • মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক, শাস্তির দাবিতে উত্তাল বিক্ষোভ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা প্রথমে থানায় গিয়ে তাদের দাবি উপস্থাপন করেন, পরে সেখান থেকে একটি মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি উপজেলা সড়কে অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলে। এ সময় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। পরিস্থিতি শান্ত রাখতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কথা বলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা আর না ঘটে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ