• ঢাকা
  • বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ডিবি অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম মেথ সহ গ্রেপ্তার ১


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ আইয়ুব আলী (৩৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।.

বুধবার (৮ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে সড়কপথে বিপুল পরিমাণ অবৈধ মাদক নিয়ে এক ব্যবসায়ী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।.

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আইয়ুব আলীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।.

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।.

গ্রেফতারকৃত আইয়ুব আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ