ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই দুই দেশের নেতারা ‘নোংরা অপরাধী’ এবং ইরানের ওপর চলমান হামলার জন্য তাদের ‘ভয়াবহ আঘাতের’ মুখে পড়তে হবে।.
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ এবং এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব যে তোমরাই শেষ পর্যন্ত ক্ষমা ভিক্ষা চাইতে বাধ্য হবে।’ তার বক্তব্যে ইরানের অবস্থানকে কঠোর ও আপসহীন হিসেবেই তুলে ধরা হয়।.
শনিবার থেকে শুরু হওয়া হামলার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য টেলিভিশন উপস্থিতি। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ পর্যায়ের যে কজন কর্মকর্তা প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, তিনি তাদের মধ্যে অন্যতম।.
.
সূত্র: আল জাজিরা.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: