• ঢাকা
  • শনিবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ধানের শীষে ভোট দেওয়া নিয়ে গাবতলীতে দাম্পত্য কলহ, এমপি মোরশেদ মিলটনের হস্তক্ষেপে মীমাংসা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


শুক্রবার (২০ মার্চ) বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী কালাইহাটা ৯ নম্বর ওয়ার্ডে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট দাম্পত্য কলহের অবসান ঘটেছে। মোরশেদ মিলটন-এর হস্তক্ষেপে তাদের মধ্যে পুনর্মিলন ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্ত্রীর রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ভোটের আগে থেকেই এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। স্বামীর নিষেধ অমান্য করে স্ত্রী ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিলে ক্ষুব্ধ হয়ে স্বামী তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এতে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি এমপি মোরশেদ মিলটনের নজরে এলে তিনি স্থানীয় নেতাদের মাধ্যমে উভয় পক্ষকে বোঝানোর উদ্যোগ নেন এবং তাদের একত্রিত করার আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর-এর আগের দিন তিনি তাদের বাড়িতে উপস্থিত হন।
এ সময় তিনি ঈদের উপহার প্রদান করেন এবং স্বামী-স্ত্রীকে বুঝিয়ে পুনরায় একত্রিত করেন। পরে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেন।
এছাড়াও তিনি স্থানীয় কয়েকজন অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা দেন এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, কৃষি বিষয়ক সম্পাদক বাবলু মেম্বার, পৌর ওলামা দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রমজান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল পিনু, ইউনিয়ন যুবদলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক এ কে এম তৌরাত হোসেন পাইলট, সদস্য সাফিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাব্বি প্রমুখ।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ