শব্দদূষণ নিয়ন্ত্রণে বগুড়ার বনানী এলাকায় অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে ধ্বংস করা হয়।.
রোববার (৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল ও লক্ষ্মণ চন্দ্র দাস।.
অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিনটি যানবাহনকে জরিমানা করা হয়। এ সময় কয়েকজন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।.
শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চালক ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: