পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে ঘটনাটি ঘটে। দীপক কুমার নামে ওই ব্যক্তি যমুনায় ঝাঁপ দিলে পুলিশ দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেয়। পরে পানি ও কাদার মধ্য থেকে তাকে উদ্ধার করে তীরে নেওয়া হয়।.
দীপক দিল্লির ওখলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের কিস্তির টাকা পরিশোধ করতে সমস্যায় পড়েছিলেন তিনি। এ নিয়ে তার ওপর মানসিক চাপ বাড়ছিল বলে পুলিশ জানিয়েছে।.
উদ্ধারের পর দীপককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে এবং পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর স্ত্রী ও শ্যালকের সঙ্গে তিনি বাড়ি ফিরে যান।.
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহারাষ্ট্রেও আইফোনের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে সম্প্রতি আরেকটি গুরুতর ঘটনা ঘটেছে। তবে দিল্লি ও মহারাষ্ট্রের ঘটনাগুলো একই কারণে ঘটেছে—এমন কোনো নিশ্চিত তথ্য নেই। দিল্লির ঘটনায় আর্থিক চাপের বিষয়টি পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: