.
ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে হটলাইন চালু করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।.
জানা গেছে, ঢাকা-১৬ আসনের যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন। জনগণের দুর্ভোগ লাঘব এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে এই বিশেষ হটলাইন নম্বর চালু করেছেন প্রতিমন্ত্রী।.
উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, তার নির্বাচনি এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখাই প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। এই হটলাইনের মাধ্যমে তিনি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চান।.
তিনি আরও বলেন, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।.
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের আশা, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।.
.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: