• ঢাকা
  • মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম-মিঠামইন সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।সোমবার রাত ৮টায় কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।​​প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ভাতশালা এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা পুরুষ, তার স্ত্রী ও শিশু সন্তান মারা যান।খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করেছে।.

.

Ajker Bogura / DR SA

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ