ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো ঘটনায় প্রতিবাদ জানাতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।.
জোট নেতারা জানিয়েছেন, নির্বাচন শেষে দেশের নানা প্রান্তে রাজনৈতিক সহিংসতা বেড়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবিতে তারা রাজপথে নামছেন।.
আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এতে জামায়াতসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন।.
সমাবেশ থেকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সহিংসতার সঙ্গে জড়িতদের শাস্তি এবং সারাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে।.
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: