• ঢাকা
  • সোমবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফেসবুকে পোস্ট দিয়ে গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু বগুড়ার শীর্ষ ব্যবসায়ী এর ছেলের


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় রাহুল যাদব প্রসাদ গোয়ালা (৩২) নামে এক ব্যবসায়ীর ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।.

 .

নিহত রাহুল বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নামাজগড় ডালপট্টি এলাকার ডাল ব্যবসায়ী নিরঞ্জন প্রসাদ গোয়ালার ছেলে।.

 .

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও দাম্পত্য বিচ্ছেদের কারণে কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল। তার স্ত্রী প্রিয়া রানীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের দাবি।.

 .

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেওয়ার পর তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে। পরে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।.

 .

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।.

 .

শুক্রবার বিকেলে শহরের ফুলবাড়ী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।.

 .

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।.

 .

তবে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়লেও, সেসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।.

 .

যদি আপনার পরিচিত কেউ মানসিক চাপে থাকেন বা আত্মহানির চিন্তায় ভোগেন, তাহলে পরিবারের সদস্য, বন্ধু কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ