• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দুপচাঁচিয়ায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার সন্দেহ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। নিহত মোজাম উদ্দিন শাহ জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।.

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মোজাম উদ্দিন নিজ বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে তার অটোভ্যানটির কোনো হদিস পাওয়া যায়নি।.

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ