• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জ্বালানি তেলের দাম আবার বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, অকটেন ও পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।
সর্বশেষ এই সমন্বয়ের ফলে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যা পরিবহন খরচসহ সামগ্রিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ