• ঢাকা
  • শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন। প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার ঈদের দিন রাতে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে। এর আগে ২২ মে বিকেলে ফতুল্লার একটি গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী হিরুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হিরুর মৃত্যুর বিষয় নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 .

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ