বগুড়া প্রতিনিধি: বগুড়া সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বারপুর দক্ষিণ পাড়া এলাকায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) স্থানীয় পুরাতন জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের সময় মসজিদের সামনে রাখা মোটরসাইকেলটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তিকেই চুরির ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে ধারণা করছেন স্থানীয়রা। ঘটনার পর পুরো এলাকায় মোটরসাইকেল চুরি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মসজিদ ও জনসমাগমস্থলে যানবাহন রেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে ছবিতে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন অথবা চুরি হওয়া মোটরসাইকেলটির কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত স্থানীয় প্রশাসন বা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোটরসাইকেলের সন্ধানদাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এলাকাবাসী দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সচেতন নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করে চোর শনাক্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: