সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে এ ঘটনা ঘটে।.
নিহত ওই বাংলাদেশির নাম শাহ আলম ভূইয়া (৫০)। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির হানিফ ভূইয়ার মেজো ছেলে।.
জানা গেছে, বুধবার একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। এ সময় আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত শাহ আলম ভুইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।.
.
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহ আলম ভূইয়া দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কৃষিশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। নিহতের পরিবার ও তার স্বজনরা নিহতের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন।.
স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, শাহ আলম ভাই অত্যন্ত ভালোমানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তার উপার্জনের উপর নির্ভরশীল ছিল পরিবারটি। তার এমন মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা নিহতের মরদেহ দ্রুত দেশে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।.
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান কালবেলাকে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি আজ নিহতের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। তাদেরকে কিছু শুকনো খাবার দিয়ে এসেছি। নিহতের মরদেহ বাড়িতে আনাসহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন পাশে থাকবে, ইনশাআল্লাহ।.
Ajker Bogura / মো: সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: