নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যাবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এ সময় তাদের নিকট থেকে ৯টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুন্দারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির বিষয়টি ধরা পড়লে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মাছ বিক্রেতা সাকিবকে ৩ হাজার টাকা এবং মোফাজ্জলকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ৯টি পিরানহা মাছ জব্দ করা হয়।
মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।.
Ajker Bogura / মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: