• ঢাকা
  • শুক্রবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিশ্বমঞ্চে উত্তরবঙ্গে গর্ব: চীনের উশু চ্যাম্পিয়নশিপে লড়বেন সাদিয়া


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর থেকে উঠে এসে এবার বিশ্বমঞ্চে নিজের সামর্থ্য প্রমাণ করতে যাচ্ছেন সাদিয়া আফরিন রতি (১৬)। আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিনি অংশ নেবেন -এ, যা অনুষ্ঠিত হবে চীনের শহরে।.

জানা যায়, সাদিয়া জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃতি সন্তান এবং মো. রতন মন্ডলের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি বর্তমানে দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ (বিকেএসপি)-তে অধ্যয়নরত।.

আন্তর্জাতিক মঞ্চে ওঠার এই পথচলা সহজ ছিল না। জাতীয় পর্যায়ে বিভিন্ন উশু প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন সাদিয়া। তার ঝুলিতে রয়েছে একাধিক স্বর্ণপদক, যা তাকে এনে দিয়েছে এই বিশ্ব আসরে খেলার সুযোগ।.

সাদিয়ার এই অর্জনে গর্বিত তার পরিবার, পাশাপাশি আনন্দে উচ্ছ্বসিত আক্কেলপুরসহ পুরো জয়পুরহাটবাসী। স্থানীয়দের মতে, এটি শুধু একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সাফল্য নয়—এটি পুরো জেলার, এমনকি বাংলাদেশের জন্যও এক বড় সম্মানের বিষয়।.

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় সাদিয়া তার সেরাটা দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা সবার।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ