• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের নতুন সভাপতি হলেন এমপি মোশারফ হোসেন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে। দায়িত্ব গ্রহণের পর মোশারফ হোসেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়ক প্রযুক্তি সংযোজন এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ