• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার সেউজগাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৩ জন গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযান চলাকালে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাশেদ (২০), পিতা: মোঃ ফুলচান, সাং: হুকুমপুর, থানা: বগুড়া সদর।
মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা: মৃত মিনু ইসলাম, সাং: সাবেকপাড়া, থানা: গাবতলী।
মোঃ সজীব আহমেদ (২৮), পিতা: মোঃ শফিকুল ইসলাম, সাং: নিমগাছী, থানা: ধুনট।
অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বগুড়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, সেউজগাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসী নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ