• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু-কেও উদ্ধার করে আনার দাবি


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু-কেও উদ্ধার করে আনার দাবি

ইরানের মাটিতে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-র নিখোঁজ ক্রু সদস্যের সন্ধান মিলেছে। মার্কিন সরকারের একজন কর্মকর্তা আল জাজিরা-কে জানিয়েছেন, 'তীব্র গোলাগুলির' পর ওই চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে।.

একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ওই ক্রুকে নিরাপদে ইরান থেকে বের করে নেওয়া হয়েছে। .

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও পরে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ওই ক্রুকে উদ্ধারের খবর জানান। তিনি দাবি করেন, ওই সেনাকে 'নিরাপদ' ও 'সুস্থ অবস্থায়' উদ্ধার করা হয়েছে। .

ওই সেনা সামান্য 'আহত হলেও' তিনি ঠিক হয়ে যাবেন বলে উল্লেখ করেন ট্রাম্প।.

এর আগে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানান, রোববার স্থানীয় সময় খুব ভোরে মার্কিন বাহিনী ওই ক্রুকে ইরানের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করে। শুক্রবার তার অবস্থান চিহ্নিত হয়েছিল।.

সূত্রের খবর, গত রাতে ইরানেই ওই ক্রু সদস্যের খোঁজ পায় মার্কিন উদ্ধারকারী দল। এর পরেই তাকে নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। .

তবে উদ্ধারকাজ চলাকালীন ইরান ও মার্কিন—দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়। এতে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। .

ওই ক্রু সদস্যের শারীরিক অবস্থা এখনও জানা যায়নি। শুক্রবার দুই ক্রু বহনকারী ওই যুদ্ধবিমানটিকে ভূপাতিত করে ইরানের বাহিনী।.

এরপর মার্কিন বাহিনী প্রথম ক্রুকে উদ্ধার করলেও ওই ওয়েপন্স সিস্টেম অফিসার নিখোঁজ ছিলেন।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ