.
মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে।.
বিলটি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় সকাল ১১টায়। বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।.
প্রস্তাবকদের দাবি, ট্রাম্প প্রশাসনকে ইরান-এর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করা এবং প্রশাসনকে সাংবিধানিক জবাবদিহির আওতায় রাখাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।.
অন্যদিকে ট্রাম্প সমর্থকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার চেষ্টা করা হচ্ছে।.
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালানোর অভিযোগ ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অনেক আইনপ্রণেতা প্রেসিডেন্টের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: