পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী, রাকিবা সুলতানা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।.
রাকিবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।.
মেসের এক রুমমেট জানায়, সারাদিন রাকিবার রুমের দরজা বন্ধ ছিল। রাত নয়টার দিকে তার বান্ধবী এসে দরজা খোলার চেষ্টা করলে পারছিল না। পরে বাড়িওয়ালার সাহায্যে দরজা ভাঙার পর তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।.
নিহত ছাত্রীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে শেষবার কথা হয় গত রাতে। সে তখন একা ছিলেন এবং শরীর খারাপ জানিয়ে পরবর্তীতে আর যোগাযোগ করেনি।.
কোতোয়ালি থানার ওসি নাজমুল হক বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে না। পোস্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে।".
সহকারী প্রক্টর ফেরদৌস হাসান জানান, লাশ মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: