বগুড়ায় ছুরিকাঘাতের ঘটনা যেন থামছেই না। এবার প্রতিপক্ষের হামলায় জিয়ারুল রহমান (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাতে বগুড়া শহরতলীর বারোপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আহত জিয়ারুল রহমান শহরতলীর বারপুর সুজা পাড়ার মোঃ শাহাদত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: