ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা উপসচিব মো. গোলাম রব্বানীর সইসহ প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাইয়েদ বিন আব্দুল্লাহ অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে গ্রেড ২ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: