• ঢাকা
  • সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদমদীঘিতে গৃহবধূকে আটকে গণধর্ষণের অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব লোকো কলোনীতে এক গৃহবধূকে আটক রেখে গণধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।.

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল উপজেলার সান্তাহার পূর্ব লোকো কলোনীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার স্বামী সেখানে ভাড়া বাসায় বসবাস করতেন। একই এলাকার এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেশী আইয়ুব আলী ওই দম্পতির ওপর সন্দেহ প্রকাশ করেন।.

অভিযোগ রয়েছে, ওই রাতেই আইয়ুব আলী গৃহবধূ ও তার স্বামীকে সান্তাহার রেলগেট এলাকার একটি দোকানে ডেকে নিয়ে নিখোঁজ মেয়েকে খুঁজে বের করার জন্য চাপ দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে আসামি মিঠু হোসেন ও হৃদয় হোসেন তাদের মারধর শুরু করলে ভয়ে স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।.

পরে রুনা বেগম নামে এক নারী ভুক্তভোগীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে একটি ঘরে আটকে রাখেন বলে অভিযোগ ওঠে। রাত গভীর হলে সাহেদুল ইসলাম সাহেদ ও আজান আলী নামে দুই ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।.

পরদিন সকালে স্বামী ও স্বজনরা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।.

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ