সংরক্ষিত নারী আসনে (বগুড়া-জয়পুরহাট) সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মোছাঃ মেহেরুন নেছা মেরী। তিনি জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক এবং পাঁচবিবি পৌর মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।.
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা মেহেরুন নেছা মেরী স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বগুড়া-জয়পুরহাট অঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।.
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দল থেকে মনোনয়ন পেতে তিনি আশাবাদী। স্থানীয় নেতাকর্মীরাও তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন যে, তিনি মনোনয়ন পেলে এলাকায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও জোরদার হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: