• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদালতের নির্দেশে জাহ্নবী কাপুরের আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম ও পরিচয় ব্যবহার করে ছড়িয়ে পড়া আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের পর আদালত ৫৫২টি লিংক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জাহ্নবী তার ব্যক্তিত্ব ও পরিচয় সংক্রান্ত অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হন। মামলায় প্রায় ৬ হাজার ৮৮৪টি ইউআরএল নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এসব লিংকের মধ্যে অশ্লীল কনটেন্ট, পরিচয় নকল করে অ্যাকাউন্ট পরিচালনা, অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার এবং এআই-নির্মিত ভুয়া ছবি বা ডিপফেকের অভিযোগ ছিল।.

আদালত প্রাথমিকভাবে কিছু লিংক পরীক্ষা করে দেখতে পান, এর মধ্যে ৫৫২টিতে অত্যন্ত অশ্লীল বা পর্নোগ্রাফিক কনটেন্ট রয়েছে। এরপর সংশ্লিষ্ট লিংকগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়।.

তবে জাহ্নবীর আবেদন অনুযায়ী সব ৬ হাজার ৮৮৪টি লিংক সরানোর নির্দেশ দেয়নি আদালত। আদালত স্পষ্ট করেছে, শুধু কোনো তারকার নাম বা ছবি ব্যবহার করে ফ্যান পেজ পরিচালনা করলেই সেটিকে বেআইনি বলা যায় না। ফ্যান পেজে অভিনেত্রীর ছবি, সিনেমা-সংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে।.

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো পেজে আপত্তিকর কনটেন্ট থাকলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বেআইনিভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিশেষ করে এআই-নির্মিত ভুয়া ছবি, ডিপফেক, পরিচয় নকল করে পরিচালিত অ্যাকাউন্ট ও অশ্লীল কনটেন্টকে সাধারণ ফ্যান কনটেন্ট থেকে আলাদাভাবে বিবেচনা করার কথা জানিয়েছে আদালত।.

সূত্র: Channel 24, India TV.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ