নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২৪শ’ ৫০ জন সুবিধা বঞ্চিতরা বিনা মূল্যে পেলেন ১০কেজি করে ভিজিএফ'র চাল। ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা হিসেবে বৃহস্পতিবারে এই চাল বিতরণ করা হয়।.
এদিন সকাল ৯টায় ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।.
এসময় তদারকি কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান,উপজেলা মহিলা দলের সভানেত্রী রেশমা আরা সাথী, পরিষদের সচিব বাবু, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, জোবায়ের হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।.
সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্র ২৪শ’ ৫০ জনকে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: