নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ ই মার্চ (মঙ্গলবার) উপজেলার গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।.
ওই সময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, উপজেলা মহিলা দল সভানেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।.
উল্লেখ্য, বয়স্ক মুরুব্বীদের মাঝে ২৫টি হাজি রুমাল, মহিলাদের মাঝে ৫০টি থ্রি-পিস, ৩০০পিস শাড়ী এবং ৫০০ জনকে ৫লক্ষ টাকা বিতরন করা হয়।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: