• ঢাকা
  • সোমবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শাহ্-বন্দেগী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম
শাহ্-বন্দেগী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার ১০নং শাহ্-বন্দেগী ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৬) স্যাটকম এগ্রো পার্ক অডিটোরিয়াম (সাউদিয়া পার্ক)-এ এ আয়োজন করা হয়।.

 .

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্-বন্দেগী ইউনিয়ন শাখার সভাপতি মো. মামুন শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক (ফারুক ফুয়াদ)।.

 .

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, কর্মজীবী এবং শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুম আরাফাত রহমান কোকো–এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ