জয়পুরহাটে হঠাৎ বেড়ে গেছে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব। মাত্র দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একশ’রও বেশি শিশু জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
রোগির সংখ্যা এত বেশি যে, হাসপাতালের তৃতীয় তলায় থাকা ডায়রিয়া ওয়ার্ডকে নীচ তলায় স্থানান্তর করা হলেও পর্যাপ্ত স্থান সম্ভব হয়নি। ফলে বর্তমানে অনেক শিশু মেঝেতে বসিয়ে বা শুয়ে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালের কর্তৃপক্ষ জানান, শিশুরা প্রধানত জলজনিত সংক্রমণ ও খাদ্যদূষণের কারণে আক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: