বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। ১৫টি জাতীয় দৈনিকের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে জানানো হয়েছে, এ মাসে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে হত্যার শিকার হয়েছেন ৪৭ জন এবং ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ জন শিশুসহ মোট ৫৭ জন। ধর্ষণের শিকার হওয়া নারীদের মধ্যে ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং ৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া আরও ৬ জনকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে এবং ১২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: