• ঢাকা
  • রবিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শেরপুরে বাস-ট্রাকের চতুর্মুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.

ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মোঃ আলমাস (৫০)। তিনি ঢাকা জেলার আমিন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।.

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।.

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ