আতাউর রহমান, গাবতলী (বগুড়া):.
২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার বিশিষ্ট কার্ডিওলজিস্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের গৃহ-পরিচালিকা বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পূর্ব আকন্দপাড়া গ্রামের মোছা. রশিদা বেগম সখী’র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।.
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।.
এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত রশিদা বেগম সখী’র পিতা রফাতুল্লা আকন্দ, ভাই জামাল উদ্দিন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, বিএনপি নেতা খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সদস্য আব্দুল মতিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলম, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, যুবদল নেতা লিটন মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।.
উল্লেখ্য, গত সোমবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দুটি ঘরসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফলে ওই পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: