• ঢাকা
  • শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার গর্ব মো. শফিকুল ইসলাম এখন ডিএমপির ডিবি প্রধান


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার গর্ব মো. শফিকুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।.

দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর অবদান প্রশংসিত।.

বগুড়ার সারিয়াকান্দির এই কৃতি সন্তানের ডিএমপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণে জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করেন, তাঁর এই অর্জন বগুড়াবাসীর জন্য গর্বের এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।. .

Ajker Bogura / Samsil Arifin

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ