বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে বেড়িবাঁধে রোপণ করা গাছগুলো কাটেন।.
.
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।.
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ গাড়ি নিয়ে তার বাড়িতে যাওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে বেড়িবাঁধে রোপণ করা গাছগুলো কাটেন। এ ধরনের কর্মকাণ্ডকে অন্যায় ও নিন্দনীয় উল্লেখ করে দলটি বলেছে, এটি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।.
এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।.
জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে এই বেড়িবাঁধে গাছগুলো রোপণের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এই গাছগুলো পরিবেশ ও বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। .
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে ২০টি গাছ কেটে ফেলেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: