• ঢাকা
  • মঙ্গলবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ এএম
ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বেতগাড়ি রেনাটা ঔষধ কোম্পানির অফিসের সামনে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বর্তমানে মরদেহটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ