• ঢাকা
  • সোমবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আবারও বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন উত্তর চেলোপাড়ার বাসিন্দা এবং তিনি মোঃ মিরাজের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ