• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ফেনসিডিলজাতীয় কাশির সিরাপসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলজাতীয় কাশির সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি মোছা. কল্পনা বেগম (৪৮) দীর্ঘদিন ধরে মাদক, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা শাখার এসআই মো. রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা (কারবালা) মন্ডল পাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার মাস্টারের ‘হাছনা ভিলা’ নামীয় বাড়ির সামনে পাকা রাস্তা থেকে কল্পনা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ বোতল ফেনসিডিলজাতীয় কাশির সিরাপ (FAIRDYL COUGH LINCTUS) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কল্পনা বেগম নিশিন্দারা মন্ডল পাড়ার বাসিন্দা এবং তার স্বামী মো. হামিদুল ইসলাম ওরফে হামিদুল। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ