• ঢাকা
  • রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ব্র্যাকের উদ্যোগে ২৫ নারী উদ্যোক্তার প্রশিক্ষণ সম্পন্ন সনদ বিতরণ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি


শিক্ষিত নারীদের ডেইরি উদ্যোক্তা বানানোর দারুণ উদ্যোগ, ব্র্যাক ডেইরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
“দক্ষ তরুণ টেকসই ডেইরি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে তরুণ নারী উদ্যোক্তাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ীতে ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে দিনব্যাপী এই “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলার ২৫ জন নির্বাচিত তরুণ নারী উদ্যোক্তা অংশ নেন।
এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ নিয়ে একই সাথে খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশলগত দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়। 
আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান সময়ে ডেইরি শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনেক শিক্ষিত তরুণ-তরুণী ও নারী এই শিল্পের প্রতি দারুণ আগ্রহ দেখাচ্ছেন। তবে ডেইরি ফার্ম স্থাপন ও পরিচালনার সঠিক জ্ঞান না থাকায় অনেকেই যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সঠিক প্রশিক্ষণের অভাবে অনেকেই বড় পরিসরে খামার করার সাহস পাচ্ছেন না।
এই শিক্ষিত যুব ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে ব্র্যাক ডেইরি সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের থাকা-খাওয়া ও যাতায়াতসহ যাবতীয় খরচ ব্র্যাক ডেইরি বহন করেছে এবং প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ এবং দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগ ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন।
বগুড়া অঞ্চল আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক, ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব, প্রশিক্ষণে এক্সটার্নাল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এই ধরনের নিবিড় প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে আধুনিক দুগ্ধ খামার গড়ে তুলতে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।.

আব্দুল ওয়াদুদ 
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
০১৭১১ ৩১০০২৭
২৪ মে ২০২৬. .

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ