গাবতলী (বগুড়া) প্রতিনিধি : অসহায় কে স্বাবলম্বী করার লক্ষ্যে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় স্বাবলম্বী প্রজেক্ট ১৮৫ ও ২০৭ এর আওতায় বগুড়া গাবতলীতে দুজন অসহায় পেল অটোভ্যান। এ উপলক্ষে সোমবার উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাচপাইকা গ্রামের মাহবুল আলম ও জেলাল উদ্দিন কে স্বাবলম্বী করার লক্ষ্যে অটো ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। উক্ত অটোভ্যান গাড়ি প্রদানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উত্তরাঞ্চল প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদ । এ সময় বগুড়া জেলার প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, স্থানীয় মাওঃ তারাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, জিলাল উদ্দিন, আব্দুল মজিদ, মাহাবুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: