• ঢাকা
  • সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আদমদীঘিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৩ পিএম
আদমদীঘিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে মাছচাষের পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরেন চন্দ্র প্রামানিক (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।.

সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কদমগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরেন চন্দ্র প্রামানিক নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।.

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কদমগাড়ী গ্রামের তোতা মিয়ার মাছচাষের পুকুরে নিরেন চন্দ্রসহ কয়েকজন জেলে মাছ ধরতে যান। পুকুরে পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ছিল এবং সেখানে বিদ্যুৎ সংযোগ চালু ছিল।.

একপর্যায়ে কয়েকজন জেলে পানিতে নামলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে নিরেন চন্দ্রসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্র প্রামানিককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জেলে বর্তমানে সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।.

এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ