.
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সিপিসি-১ জামালপুর, র্যাব-১৪,ময়মনসিংহ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর মিলন (১৭) হত্যা মামলার এজাহার নামীয় ৬ নং পলাতক আসামী মোঃ বুলবুল (৪০) কে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আরামনগর এলাকা থেকে গ্রেফতার।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত (১৯ ফেব্রুয়ারি) রাত অনুমানিক ১১ টার সময় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বুড়ইল বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরধরে ভিকটিম মিলন হোসেন (১৭), পিতা মোঃ দিলবর হোসেন (৪১), সাং বুড়ইল (দক্ষিনপাড়া)। বিবাদীগনের হাতে থাকা ধারালো চাকু দ্বারা বুকের বাম পার্শ্বে আঘাত করে। বিবাদীগণ ভিকটিমকে মূমুর্ষ অবস্থা দেখে ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমকে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে, বগুড়া নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-২১/০২/২০২৬ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ৬নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ বুলবুল (৪০) গ্রেফতার এড়াতে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আরামনগর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সিপিসি-১ জামালপুর, র্যাব-১৪, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উক্ত মামলার এজাহারনামীয় ৬নং পলাতক আসামী মোঃ বুলবুল (৪০), পিতা আজিজল, সাং বীরপলি (উত্তরপাড়া), থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: