• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় পকেটমার আতঙ্ক: সাতমাথা-দত্তবাড়ীতে সতর্কীকরণ পোস্টার, জনসচেতনতা জোরদার


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরে পকেটমারদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, দত্তবাড়ী, নিউ মার্কেট, ফতেহ আলী বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় প্রায় প্রতিদিনই টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় দত্তবাড়ী এলাকায় দেয়ালে সতর্কীকরণ পোস্টার সাঁটিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।দত্তবাড়ী সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি, দত্তবাড়ী বণিক সমিতি এবং আনু মেমোরিয়াল ক্লাব বগুড়ার যৌথ উদ্যোগে সাঁটানো পোস্টারে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, দত্তবাড়ী এলাকায় পকেটমার ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, তাই সবাইকে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র সতর্কভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার সান্দারপট্টি এলাকা থেকে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় রয়েছে। তারা মূলত ভিড় ও যানজটপূর্ণ এলাকা যেমন সাতমাথার জিরো পয়েন্ট, দত্তবাড়ী সিএনজি স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিভিন্ন বাজারে সুযোগ বুঝে পথচারীদের টার্গেট করে থাকে। বিশেষ করে যানবাহনে ওঠানামার সময় বা ভিড়ের মধ্যে তারা দ্রুত পকেট কেটে বা ব্যাগ থেকে মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।দত্তবাড়ী বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, দত্তবাড়ী এলাকায় পকেটমার ও মাদকসংশ্লিষ্ট চক্রের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা সক্রিয় থাকে এবং বিভিন্ন সময়ে বড় অঙ্কের টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। তিনি পকেটমার দমনে পুলিশের আরও কঠোর ভূমিকা কামনা করেন এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।এদিকে স্থানীয়রা মনে করছেন, নিয়মিত টহল বৃদ্ধি, নজরদারি এবং জনসচেতনতা বাড়ানো না গেলে এই পকেটমার চক্র নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ