বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত এ সিদ্ধান্ত ঘোষণা করে। দলীয় সূত্র জানায়, আসন্ন উপ-নির্বাচনে সংগঠনের সাংগঠনিক শক্তি ও পূর্ববর্তী নির্বাচনের ফল বিবেচনায় রেখেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।.
.
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন; সে নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: