• ঢাকা
  • বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শাজাহানপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, ক্ষতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২২ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর মধ্যপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে, যার ফলে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছচাষি মো. আরিফুল ইসলাম। ভুক্তভোগী জানান, তার বাড়ির উত্তর-পূর্ব পাশে ১৬ শতক জমির ওপর থাকা পুকুরে তিনি দীর্ঘদিন ধরে পাবদা, টেংরা, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে নিয়মিত খাবার দিয়ে বাড়িতে ফিরে গেলেও পরদিন ১৯ এপ্রিল সকাল ৬টার দিকে পুকুরে গিয়ে তিনি দেখতে পান সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে মৃত মাছ ভেসে থাকার দৃশ্য প্রত্যক্ষ করেন। আরিফুল ইসলামের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তার ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এ ঘটনায় তিনি শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে একই গ্রামের শফিকুল ইসলাম ও আব্দুল হাই সাকিদারের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আগেও ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ