• ঢাকা
  • রবিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে ভুল চিকিৎসার দায়ে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৭ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক কথিত চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।.

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্যানালপাড়া এলাকায় তার চেম্বারে অভিযান পরিচালনা করা হয়। সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে।.

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সনদ ছাড়াই চেম্বার খুলে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব এবং অবৈধভাবে শল্য চিকিৎসা বা অস্ত্রোপচার করতেন বলে অভিযোগ রয়েছে।.

অভিযানে তার চেম্বার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।.

পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।.

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।.

অভিযানে শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।.

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাসকে পরদিন সকালে জেলহাজতে পাঠানো হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ