• ঢাকা
  • শুক্রবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সারিয়াকান্দিতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পরে ঘর ভাঙচুর ও গরু চুরি—মামলা দায়ের


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৮ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ এবং পরবর্তীতে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও গরু চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলের দিকে ভুক্তভোগী গৃহবধূ তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি বিলের ধারে আল আমিন খাঁ’র ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একই এলাকার দুই ব্যক্তি—হামেদ আলী খাঁ’র ছেলে মোঘল আলী খাঁ এবং হাফিজার খাঁ’র ছেলে বিদ্যুৎ খাঁ—তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।
এরপর তারা নির্জন ভুট্টা ক্ষেতের মধ্যে পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘটানোর পর তারা তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এতেই শেষ নয়, অভিযোগ অনুযায়ী পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। বাড়ির বিভিন্ন জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি তারা সেখানে থাকা তিনটি গরু নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ও তার পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে তারা সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ