বগুড়া প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বাড়ির পাশ থেকে মোহাম্মদ বাবু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।.
.
.
.
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর ভোরে বাড়ির পাশের একটি গাছের ডালে স্থানীয়রা বাবুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।.
.
.
.
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।.
.
.
.
শাজাহানপুর থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবুর মানসিক কিছু সমস্যা ছিল এবং তার অতিরিক্ত রাগের অভ্যাস ছিল। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।.
.
.
.
.
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।. .
Ajker Bogura / মো. সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: