• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে পাওনা ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার মোল্লা (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম করিম প্রামানিক ওরফে হাদু (৬৫)। তিনি ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে করিম প্রামানিকের ওপর হামলা চালানো হয়। পরে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শাহাদত প্রামানিক বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।মামলায় নামীয় আসামিরা হলেন— আনোয়ার মোল্লা, হাফিজ মোল্লা, বাবু মোল্লা, মোমিন, সিহাব ও আমিনুর মোল্লা।পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে আনোয়ার মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ